সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:35 am

ইসরাইলি হামলায় নিহতদের স্মরণে সংসদে শোক

সময়ের আলো, ২৩ অক্টোবর, ২০২৩: 35

একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন রোববার বিকাল ৪টায় শুরু হয়েছে। আগামী ২ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলবে বলে বিকালে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের প্রথম দিন লক্ষ্মীপুর-৩ আসনের একেএম শাহজাহান কামাল, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ও পটুয়াখালী-১ আসনের এম শাহজাহান মিয়ার মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।

এ ছাড়া ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু ও হতাহতদের জন্য শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। এর আগে শোকপ্রস্তাবের ওপর সংসদে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য রাখেন। পরে সংসদে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই আমাদের এই সংসদের যথেষ্ট অবদান রয়েছে। এটাই বোধহয় এই আমলের আমাদের শেষ অধিবেশন।

বর্তমান সংসদের তিনজন সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ ছাড়াও ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু ও হতাহতদের জন্য শোক প্রকাশ করা হয়।