-
Facebook
-
Twitter
-
Linkedin
ফার্মগেটের আগেই পূর্ণ মেট্রো
আজ মঙ্গলবার, ০৭ নভেম্বর/২৩ মেট্রোরেলে যাত্রীদের চাপ গত দুইদিনের চেয়ে আরও বেশি দেখা গেছে। উত্তরা থেকে আসা মেট্রো যাত্রীদের অধিকাংশের গন্তব্য মতিঝিল ও সচিবালয় স্টেশন। এদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে প্রতি ১০ মিনিট পরপর ছেড়ে যাচ্ছে মেট্রোরেল। মতিঝিল থেকে উত্তরা উত্তর এবং উত্তরা উত্তর থেকে মতিঝিল উভয়দিকেই যথাসময়ে মেট্রো ছেড়ে যাচ্ছে।
ফার্মগেট মেট্রো স্টেশনে সরেজমিনে দেখা যায়, এ স্টেশনে উভয় দিকের যাত্রীরা ওঠানামা করছেন। স্টেশনটি সকাল সাড়ে ৭টা থেকে মানুষের পদচারণায় পূর্ণ। মতিঝিলগামী মেট্রোতে ভিড় থাকলেও ফার্মগেট থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়া যাত্রীদের সংখ্যা তুলনামূলক কম। বিকেলেও অফিস শেষেও মতিঝিল থেকে মেট্রোরেল চলাচল করলে অফিস যাত্রার দীর্ঘ ভোগান্তি কমে আসবে বলে অভিমত জানান যাত্রীরা। অন্যদিকে মতিঝিল ও সচিবালয় থেকে ফিরতি পথে যাত্রী ছিল একেবারেই কম।