সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 2:16 pm

গ্রীষ্মে শীতের সবজি চাষে দ্বিগুণ লাভ

দৌলতপুরে গ্রীষ্মে শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপি চাষ করে বাজারে দাম ভালো পেয়ে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি কর্মকর্তার তথ‍্যমতে, চলতি মৌসুমে দৌলতপুর ৬০ হেক্টর জমিতে চাষ হচ্ছে ফুলকপি ও বাঁধাকপি। কৃষিনির্ভর দৌলতপুর তিন বছর আগে পরীক্ষামূলকভাবে বছর জুড়ে চাষ শুরু হয়েছে শীতকালীন সবজি চাষের।
এই বছরের শুরুতে  সফলতার মুখ দেখছেন চাষিরা। শীতকালীন সবজি গ্রীষ্মকালে চাষের ধারা অব‍্যাহত রাখতে কৃষকদের সহযোগিতা করে যাচ্ছে দৌলতপুর কৃষি কর্মকর্তা।
শশীদারপুর গ্ৰামের এক ফুলকপি চাষি বলেন, ‘আমি ১০ কাঠা জমিতে ফুলকপির আবাদ করেছিলাম। সপ্তাহ খানেক হবে বাজারে এসে পাইকারদের কাছে তা বিক্রি করছি। স্থানীয় বাজারে প্রকারভেদে গড়ে ৪৫ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি করলাম।’
‘আমি প্রায় ১০ দিনের মতো হবে ফুলকপি বিক্রি করছি। শুরুতে ৮০ টাকা কেজি বিক্রি হলেও বতর্মানে দাম কিছুটা কমে ৪০ থেকে ৫০ টাকা পযর্ন্ত বিক্রি করছি।’
সবজি বিক্রেতারা বলেন, ‘আমরা বাজারে খুচরা সবজি বিক্রি করি। তাই বিভিন্ন জায়গায় দেখে যেখানে কম দামে পাই সেখান থেকে কিনি তারপর বিক্রি করি। বতর্মানে কারো কাছ থেকে ৪৫ টাকা কেজি,আবার কারো কাছ থেকে সবজির মান বিচারে ৫০ টাকা দরেও কিনি। বাজারে এসে গড়ে ৬০ টাকা করে বিক্রি করি।
 
‘এ ছাড়া বতর্মানে তারাগুনিয়া পাইকারি বাজারে বাঁধাকপি ও ফুলকপির চাহিদা ও দাম ভালো থাকায় স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে চলে যায়। এতে লাভবান হচ্ছে কৃষকরা।’ কৃষি কর্মকর্তার পক্ষ থেকে মাঠ পর্যায়ে চাষিদের সর্বদা পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।