সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 15, 2026 5:22 am

বিএনপি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না: শাহজাহান ওমর

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বলেছেন, সব নির্বাচনে জিততে হবে এমন কথা নয়, বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে, সে অপেক্ষায় অপেক্ষায় ১৫ বছর কেটে গেল। এ রকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।

তিনি আরো বলেন, ‘ব্যঙ্গের প্রস্রাবে পাছার খাওয়া যায় না, বাঘের গর্জন শোনা যায়, কিন্তু শিয়ালের হুক্কা হুয়া বড় বিচ্ছিরি, আমি কোন জায়গার কথা বলেছি আপনারা হয়তো বুজতে পারছেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। সভায় বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/অনলাইন/২২.১২.২৩