সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:35 am

বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ঢাকা

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী আজ সকাল ১০টার দিকে ঢাকার স্কোর ছিল ২৯৫। এ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।

এছাড়া আজ মঙ্গলবার (২৬.১২.২৩) বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। এ নগরীর স্কোর ২৬০ এবং তৃতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এ নগরীর স্কোর ২৫০। অর্থাৎ এই দুই শহরের ও বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।

বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আইকিউএয়ার এর স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

যাযাদি/অনলাইন/২৬.১২.২৩