সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

November 14, 2026 7:22 am

হামাসের হাতে আটক ইসরায়েলি গোয়েন্দা ড্রোন

হামাসের আল কাসাম ব্রিগেড ড্রোনটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কাসাম ব্রিগেড যে ড্রোনটি আটক করেছে তা স্কাই লার্ক-২ মডেলের। শুক্রবারও উত্তর গাজায় আরেকটি ড্রোন ভূপাতিত করে হামাস।

 

কাসাম ব্রিগেড সোমবার সকালে তেল আবিব ও এর আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো গাজা থেকে দখলদার ইসরায়েলের ভেতরে প্রবেশ করে ঐতিহাসিক ‘আল-আকসা তুফান’ অভিযান পরিচালনা করে। ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদারি ও হত্যা-নির্যাতন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা। এর প্রতিবাদেই এই হামলা চালায় হামাস।

আল-আকসা তুফান অভিযানের পর থেকেই গাজার বেসামরিক মানুষের ওপর নৃশংস হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। সেই হামলা এখনও চলছে। তবে গাজার সশস্ত্র সংগ্রামী সংগঠনগুলোও দৃঢ়তার সঙ্গে তা প্রতিরোধ করে যাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটর