সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:02 am

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা

শনিবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রোববার সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, গত ৩ জানুয়ারি দুপুরে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা।