সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:34 am

ভোটার প্রায় ১২ কোটি

গত বৃহস্পতিবার সংস্থাটির প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ জন। নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন। এবারের তালিকায় নতুন ভোটারের সংখ্যা ১ কোটি ৫৪ লাখ। এর আগে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে দেশে ভোটারের সংখ্যা ছিল ১০ কোটি ৪১ লাখ। দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ৯ কোটি ১১ লাখ এবং নবম জাতীয় নির্বাচনে ভোটারের সংখ্যা ৮ কোটি ১০ লাখ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের জন্য এবার চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৮টি। ওইসব কেন্দ্রে ভোটকক্ষ স্থাপন করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।