-
Facebook
-
Twitter
-
Linkedin
গাজায় এক দিনে সর্বোচ্চ সৈন্য নিহত ইসরাইলের
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগেরি বলেন, মধ্য গাজায় এক ঘটনায় নিহত হয়েছে ২১ ইসরাইলি সৈন্য। আর আগের দিন তিনজন নিহত হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত ২৪ ইসরাইলি সৈন্য নিহত হলো। এর ফলে ইসরাইলের ভাষ্যমতে, গাজায় স্থল হামলা শুরুর পর থেকে তাদের নিহত সৈন্যের সংখ্যা দাঁড়াল ২২১। হামাস অবশ্য দাবি করছে, আরো অনেক বেশি ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।
গত অক্টোবরের শেষ দিকে গাজায় স্থল হামলা শুরুর পর এক দিনে এটাই সর্বোচ্চ সংখ্যক ইসরাইলি সৈন্য নিহত হওয়ার ঘটনা। ইসরাইলি বাহিনী এখন খান ইউনিসে হামলা চালাচ্ছে। তারা মনে করছে যে গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার এখানকার কোনো সুড়ঙ্গে অবস্থান করছেন। সিনওয়ারের বাড়ি খান ইউনিসেই।
ইসরাইলি সেনাবাহিনী সবসময়ই বলে আসছে যে এই এলাকাটি অবিশ্বাস্য রকমের জটিল। এর এ পর্যন্ত লড়াইয়ে সেটাই প্রমাণিত হচ্ছে।
হাগেরি বলেন, গাজার সীমান্ত থেকে প্রায় ৬০০ মিটার দূরে এই ঘটনাটি ঘটে। এ সময় ইসরাইলি সৈন্যরা বিভিন্ন স্থাপনা ধ্বংস এবং হামাসের স্থান ধ্বংস করছিল। তারা সময় ইসরাইলের সীমান্ত সম্প্রদায়গুলোর অধিবাসীদের ফিরে আসার জন্য একটি বাফার জোন প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল।
তিনি জানান, স্থানীয় সময় সোমবার ৪টার দিকে ‘সন্ত্রাসীরা’ গুলি করতে থাকলে ইসরাইলি সৈন্যরা ট্যাংকের গোলাবর্ষণের ছত্রছাড়ায় ছিল। এ সময় বিস্ফোরণে একইসাথে দুটি দোতলা বাড়ি ধসে পড়ে। ইসরাইলি সৈন্যরা বাড়ি দুটির ভেতর ও আশপাশে ছিল।
হাগেরি বলেন, খুব সম্ভবত ভবনগুলো ধ্বংস করার জন্য ইসরাইলি সৈন্যরা যেসব মাইন স্থাপন করেছিল, তাতে বিস্ফোরণ ঘটেছিল। তবে এ ব্যাপারে তদন্ত হচ্ছে বলে তিনি জানান।