সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:05 am

প্রধানমন্ত্রীকে ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্টের অভিনন্দন

প্রধানমন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আপনার দেশের একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী অংশীদার। আমরা টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সাথে কাজ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’বুধবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের অভিনন্দন বার্তার বিষয়টি জানিয়েছে।

বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের সহযোগিতা বিস্তৃত ও আধুনিকীকরণের লক্ষ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শিগগিরই শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘এই চুক্তি আগামী বছরগুলোতে আমাদের সম্পর্কের জন্য একটি দৃঢ় কাঠামো নির্ধারণ করবে।’

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের কাঠামোর আওতায় ইইউ বাংলাদেশ সরকারের সাথে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের অভিন্ন অগ্রাধিকারগুলো সমুন্নত রাখতে এবং আমাদের সম্পর্কের ভিত্তি উন্নয়নে কাজ করে যাবে।’
সূত্র : ইউএনবি