সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:07 am

এবার মদের দোকান খুলছে সৌদি আরব


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, ক্রেতাদেরকে মোবাইল অ্যাপের মাধ্যমে আগে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড পাঠানো হবে। তার ওপর ভিত্তি করে মাসিক কোটা ভিত্তিতে তারা মদ কিনতে পারবেন। 

সৌদি আরবকে কট্টরপন্থী মুসলিম দেশ থেকে উদারপন্থী ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রয়াসের বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে। ভিশন ২০২৩ এ তেল অর্থনীতির ওপর নির্ভরতা কমানোর বৃহৎ পরিকল্পনার অংশ এটি। 

রিয়াদের কূটনৈতিক আবাসিক এলাকায় এই দোকানটি স্থাপিত হবে। দূতাবাস ও কূটনীতিকদের বাসস্থানও এখানে। শুধুমাত্র অমুসলিমরা কূটনীতিকরা এই সুবিধা পাবেন। তবে অমুসলিম প্রবাসী বা বিদেশিরা এই সুবিধা পাবেন কি না তা নিশ্চিত নয়।  

বিষয়টি সম্পর্কে অবগত একজন রয়টার্সকে জানিয়েছে কয়েক সপ্তাহের মধ্যেই এই স্টোর চালু হওয়ার কথা রয়েছে। 

সৌদি আরবের মদ্যপানের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। মদপানের ফলে শত শত বেত্রাঘাত, নির্বাসন, জরিমানা বা কারাদণ্ডের শাস্তি হতে পারে এবং প্রবাসীরাও নির্বাসনের মুখোমুখি হন।

আমাদের সময়/অনলাইন/২৫.১.২৪