সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 15, 2026 5:22 am

স্ত্রীকে নিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন সাবেক ডাচ প্রধানমন্ত্রী

গত সোমবার দ্রিস-ইউজিনি আইনি পথে নিষ্কৃতি মৃত্যুর (ইউথেনেশিয়া) পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে। দু’জনেরই বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ দিন ধরে তারা বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। দ্রিস একটি মানবাধিকার সংস্থার কর্ণধার ছিলেন। তাদেরই তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, কোনও ‘স্পেশাল ক্লিনিক’ নয়, গ্রামের বাড়িতেই নিষ্কৃতি মৃত্যুর পথ বেছেছেন দু’জনে।

বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর সময়ও পরস্পরের হাত ধরে রেখেছিলেন দ্রিস-ইউজিনি। একই সঙ্গে বিষ ইঞ্জেকশনের মাধ্যমে তাঁরা মৃত্যুবরণ করেন।
প্রসঙ্গত, ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী পদে ছিলেন দ্রিস। ‘ক্রিশ্চান ডেমোক্র্যাটিক আপিল পার্টি’র প্রতিষ্ঠাতা নেতাও ছিলেন তিনি। নিষ্কৃতি-মৃত্যুর প্রবণতা ক্রমশই বাড়ছে নেদারল্যান্ডসে। গত বছর সরাকরি অনুমতি নিয়ে ২৯ যুগল স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন সে দেশে।

বিডি প্রতিদিন/ অনলাইন/১৫.২.২৪