সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 10:17 pm

সুন্নতে খতনার সময় শিশুর মৃত্যু: জেএস ডায়াগনস্টিক সিলগালা

ওই সেন্টারটিতে তালা ঝুলিয়ে সিলগালা করেছে স্বাস্থ্য অধিদফতর। একসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অধিদফতর।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগ জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান।

তিনি জানান, জে এস ডায়াগনস্টিকের লাইসেন্স ছিল কিন্তু হাসপাতালের লাইসেন্স আছে কি না সেটি দেখা হবে। আর লাইসেন্স না থাকলে অপারেশন করতে পারবে না। সে বিষয়গুলোই খতিয়ে দেখা হবে। এছাড়া হাসপাতালটি এখন সিলগালা করে রাখা হয়েছে।

সিলগালা শেষে সেন্টারটির মূলফটকে লিখিত এক নির্দেশে বলা হয়, আহনাফ-তাহমিন আয়হান নাসেরের সুন্নতে খতনার সময়ে মৃত্যু সংক্রান্ত- অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার ও জে এস হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগে এ ঘটনায় শিশুটির বাবা হাতিরঝিল থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে ওই ডায়াগনস্টিক সেন্টারের দুই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুই চিকিৎসক হলেন এস এম মুক্তাদির ও মাহবুব।

সময়ের আলো অনলাইন /২১ ফেব্রুয়ারি, ২০২৪,