সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 3:10 pm

পদ্মায় ধরা পড়ল ১১ কেজির চিতল, ১৬ হাজারে বিক্রি

একটি চিতল মাছ। বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১০টার দিকে পদ্মা নদীতে জেলে রাম হালদারের জালে ধরা পড়ে মাছটি। জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সকালে রাজবাড়ী সদর থানার গোদারবাজার এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন জেলে রাম হালদার ও তার সঙ্গীরা। এ সময় ওই জালে ধরা পড়ে বিশাল অকারের একটি চিতল। পরে মাছটি বিক্রি করতে নিয়ে যান গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দুলাল বেপারীর মাছের আড়তে। সেখানে ১১ কেজি ৫০০ গ্রাম ওজন মেপে ১৬ হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী শহিদুল ইসলাম। ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, পদ্মার এমন আকারের চিতল মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই উন্মুক্ত নিলাম ডাকে এক হাজার ৪০০ টাকা কেজি দরে ওই চিতলটি কিনেছি। খদ্দের পেলে সামান্য লাভে মাছটি আমি বিক্রি করবো। জেলে রাম হালদার বলেন, নদীতে পানি কম থাকলে বড় মাছ খুব একটা পাওয়া যায় না। এই ঘূর্ণিঝড়ের (রিমাল) পর পদ্মায় পানি বেড়েছে। এখন জেলেদের জালে ছোট-বড় অনেক মাছ ধরা পড়ছে। অনেক দিন পর আজ আমার জালে বড় চিতল ধরা পড়েছে। মাছটির ভাল দাম পেয়ে আমি খুব খুশি।