সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 10:59 am

আমের ভরা মৌসুম

আম। কিন্তু চার সপ্তাহের বেশি সময় ধরে আম বেচাকেনা হলেও; আমের দাম কমছেই না।

গেল বছর যেই আম মণ প্রতি দুই হাজার থেকে ২৫০০ টাকায় বিক্রি হয়েছে; এবার তা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। সংশ্লিষ্টদের দাবি এবার অন্তত ৭০ শতাংশ উৎপাদন কম হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে, অতিরিক্ত দামের কারণে আম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে দাবি ক্রেতাদের।

আম চাষি ও বাগান ক্রেতাদের দাবি দাম পাওয়ায় এবার তারা লোকসান না গুনলেও; খুব একটা লাভবান হচ্ছে না। তবে ফলন বিপর্যয় হওয়ায় আমের দাম এবার গতবারের চেয়ে বেশি। বিক্রেতারা বলছেন, চাহিদা ভালো থাকায় সামনের দিনগুলোতে দাম আরও বাড়বে।

তবে আমের দাম বেশ চড়া হলেও; মোকামে চাহিদা ভালো থাকায় দাম নিয়ে খুব একটা অভিযোগ নেই বাইরের ব্যাপারী ও ব্যবসায়ীদের।

কানসাট আম আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জের, সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু বলেন, বাজারে আম সরবরাহের চেয়ে পাইকারি ক্রেতাদের চাহিদা বেশি থাকায় বাড়ছে দাম। তার দাবি বর্তমানে জেলা জুড়ে প্রতিদিন বেচা-কেনা হচ্ছে প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার আম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. পলাশ সরকার আমের ন্যায্য মূল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আম রপ্তানিসহ আম প্রক্রিয়াজাতকরণের নিয়ে কাজ করার কথা জানান।

এখনো বাজারে ফজলি, বারি-৪, আশ্বিনা, আম বাজারে আসেনি। জনপ্রিয় এসব আমের ফলন কম হওয়ায় শেষদিকে দাম আরও বাড়বে বলে ধারণা ক্রেতা-বিক্রেতার।