সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:30 am

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ

মধ্যে টাকা ফেরত দিতে হবে। সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলো এই অর্থ ফেরত দিবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বৃহস্পতিবার (৪ জুলাই) সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বৃহস্পতিবার বলেন, গত বুধবার আমরা বায়রার (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি) সঙ্গে বৈঠক করেছি। বায়রা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে যেসকল বাংলাদেশি মালয়েশিয়া যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে। বায়রা ১৫ দিন সময় চেয়েছে। আমরা বলেছি, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এই সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা ১৫ দিন দেখব যে কতজনের টাকা উদ্ধার হয়। সকলের টাকা উদ্ধার না হলে আমরা ব্যবস্থা নিব। আমাদের উদ্দেশ্য মানুষগুলো যেন টাকা ফেরত পায়। কতজন যেতে পারে নাই সেটা বড় কথা নয়, মানুষগুলোর টাকা ফেরত পাওয়াটা বড় বিষয়। বায়রা ও রিক্রুটিং এজেন্সি বুঝতে পেরেছে যে তারা এবার ছাড় পাবে না। তবে টাকা ফেরত পেতে সংশ্লিষ্টদের রিক্রুটিং এজেন্সির কাছে প্রমাণ দিতে হবে।

এই ইস্যুতে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এজন্য কমবেশি সবাই দায়ী। ১০০ রিক্রুটিং এজেন্সির দায় আছে। প্রায় ২ হাজার ২৫ জন অভিযোগ করেছে। ১৭ হাজার ৭৭৭ হাজার জন কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। ৫ লাখ ৩২ হাজার ১৬২ কোটা মধ্যে ৪ লাখ ৭৬ হাজার চলে গেছে। এরমধ্যে ৪ লাখ ৯৩ বিএমইটির ছাড়পাত্র পেয়েছিল।

চলতি মাসের শেষের দিকে কুয়ালালাপুরের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, এই মাসের শেষের দিকে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। আশা করছি, বাজার খুলবে। আবার বাজার খুললে যারা যেতে পারেনি তাদের অগ্রাধিকার দেওয়া হবে।