সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 15, 2026 5:16 am

‘বাংলা ব্লকেড’, ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর কাওরানবাজার ও মহাখালী আমতলী রেললাইন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১০ জুলাই) দুপুরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানা কমলাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস।

তিনি বলেন, দুপুর ১২টার পর কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা রেললাইনে কাঠ ফেলে অবরোধ করে রেখেছে। আমরা খবর পেয়ে দ্রুত এখানে চলে এসেছি। যাতে করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি আরও বলেন, রেললাইন অবরুদ্ধ থাকায় ঢাকার সঙ্গে সাড়া দেশের রেল যোগাযোগ সাময়িক সময়ে জন্য বন্ধ আছে। তবে আমরা চেষ্টা করছি দ্রুত রেল চলাচল স্বাভাবিক করতে।