সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:33 am

আজ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দিনটি পালনে জাপা নানা কর্মসূচি নিয়েছে।

রোববার ১৪ জুলাই সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে জাপা এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। বিকাল ৩টায় রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল হবে, এতে সভাপতিত্ব করবেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপা চেয়ারম্যান জি এম কাদের।
সারাদেশে দলের ইউনিয়ন, থানা, উপজেলা, মহানগর, জেলা ও বিভাগীয় কমিটি আলোচনাসভা, মিলাদ ও দোয়া এবং এরশাদের জীবনীর ওপর আলোচনাসভার আয়োজন করবে বলে জানা গেছে। দলগৃহীত কর্মসূচিসমূহ যথাযথভাবে পালন করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এদিকে, এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এরশাদ পত্নী রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিও পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপা রাজধানীর আইইবি মিলনায়তনে স্মরণসভা করলেও কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে পৃথকভাবে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করছে রওশনের নেতৃত্বাধীন অংশ। এতে সভাপতিত্ব করবেন এই অংশের চেয়ারম্যান রওশন এরশাদ। এছাড়া দলটির গুলশানের কার্যালয়ে দিনব্যাপী কুরআনখানির আয়োজন করা হচ্ছে।