সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 8:13 pm

ডান কানে গুলিবিদ্ধ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট জানিয়েছেন, তাকে লক্ষ্য করে একটি গুলি করা হয়েছে তার ডান কানের ওপরের অংশে বিদ্ধ হয়েছে।

সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম, ভিন্ন কিছু একটা ঘটছে। আমি একটা ঘোরের আওয়াজ, এরপর গুলির শব্দ শুনতে পেলাম এবং সাথে সাথে একটি বুলেট আমার চামড়ার মধ্যে দিয়ে ছিঁড়ে যাচ্ছে বলে বুঝতে পারলাম।

তিনি আরও বলেন, অনেক রক্তক্ষরণ হয়েছে, পরে আমি বুঝতে পারি, (আমার সঙ্গে) কী ঘটছে।