সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 3:11 pm

নড়াইলে পুকুরে গোসল করতে নেমে দশম শ্রেনির ছাত্রীর মৃত্যু

উপজেলার গোবরা গ্রামে এ ঘটনা ঘটে। শান্তা উপজেলার শেখহাটি গ্রামের ইনামুল হকের মেয়ে। তার মা কুলসুম বেগম গ্রামীণ ব্যাংকে চাকরির সুবাদে তারা গোবরায় ভাড়া বাড়িতে বসবাস করে। নিশিতা ইয়াসমিন শান্তা গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী।

নিহতের স্বজনরা জানায়, বুধবার দুপুরে মামাতো বোন জুই ও শান্তা নিজেদের বাসার পাশে পুকুরে গোসল করতে যায়। কিন্তু দু’জনের কেউই সাঁতার জানতো না। গোসলের এক পর্যায়ে তারা দু’জনে কিনার থেকে দূরে গভীর পানিতে চলে গেলে আর কিনারে ফিরতে না পেরে তলিয়ে যায়।

এ অবস্থায় কিছুক্ষণ অতিবাহিত হবার পর তাদের স্বজনরা টের পেয়ে দু’জনকে পুকুর থেকে দ্রুত উদ্ধার করে নিজেরা সেবা দিলে জুই প্রাণে বেঁচে গেলেও শান্তার জ্ঞান না ফেরায় তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা শান্তার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছি।