সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 3:10 pm

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ তিন শিশুর মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ উদ্ধার তৎপরতা চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার মহেশপুর সরকারপাড়া গ্রামের কালাম সর্দারের ছেলে দিপু (১২) ও স্বপনের ছেলে জয় (১০) এ ঘটনায় এখনও কালাম সর্দারের আর এক ছেলে অপু (১০) নিখোজ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, দুপুরে চার শিশু একসাথে পদ্মা নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে খালিদ নামে এক শিশু উঠে আসতে পারলেও বাকি ৩ শিশু নদীতে তলিয়ে যায়। পরে শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ডুবুরি দল যৌথভাবে অভিযান চালিয়ে দিপু ও জয়কে উদ্ধার করে।