সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:45 am

কোটালীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টায় কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ,কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম, কোটালীপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, ইউপি চেয়ারম্যান মাজহারুল আলম পান্না, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক খলিলুর রহমান দাড়িয়া, সাবেক কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোতাহার হোসেন সরদারসহ প্রমুখ বক্তব্য রাখেন।