সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:16 am

ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটেই সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত হয়েছিল। তারই আলোকে আজ ১০০তম সিন্ডিকেট সভায় সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো শিক্ষার্থী যদি রাজনৈতিক সংগঠন কিংবা তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে যুক্ত থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইনের ৪৩ অনুচ্ছেদের ৪ নম্বর ধারায় বলা আছে, কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না। সে জন্য নতুন করে নিষিদ্ধ করার কিছু নাই।

প্রসঙ্গত, বিকাল ৪টার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা, যার প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।