-
Facebook
-
Twitter
-
Linkedin
শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা
শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২২ মিনিটে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস এবং পরে ৯টা ২৮ মিনিটে শপথ অন্য উপদেষ্টারা। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। তবে আজ শপথ নেন মোট ১৪ জন।
শপথ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৭ জনের মধ্যে ৩ জন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ নেননি। তারা হলেন- ফারুক-ই-আজম (বীর প্রতীক), সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়।
শপথ অনুষ্ঠানের শুরুতে কোটা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
অন্তর্বর্তী সরকারের ১৭ সদস্যের নাম
প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস
উপদেষ্টা:
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
৩. ড. আসিফ নজরুল
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রিজওয়ানা হাসান
৭. শারমিন মুরশিদ
৮. ফারুক-ই-আজম (বীর প্রতীক)
৯. আদিলুর রহমান খান
১০. সুপ্রদীপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. মো. নাহিদ ইসলাম
১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রপতিকে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন। বৃহস্পতিবার দুপুরে বিদেশ থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস।