সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:32 am

বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন মাহবুব মোর্শেদ

সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব মোর্শেদ। শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

চুক্তিতে তাকে দুই বছরের জন্য এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে, অন্য একটি প্রজ্ঞাপনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ’সহ ৫ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদশিক নিয়োগ শাখা।