সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:16 am

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বুধবার (২১ আগস্ট) সকাল ১০টক ২৫ মিনিটে খবর পেয়ে ১০টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধানমন্ডি পাঁচ নম্বর রোডের ১৮ নম্বর বাসায় এ আগুন লেগেছে। ১২ তলা ভবনের ৮ তলায় বাসা বাড়িতে আগুন লেগেছে। আটকে পড়া ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।