-
Facebook
-
Twitter
-
Linkedin
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে
অবশেষে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার (২০ আগস্ট) আইসিসির এক ভার্চ্যুয়াল বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
মেগা টুর্নামেন্টটির নতুন আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আগামী ৩-২০ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।