সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:08 am

ক্রিকেট থেকে সাকিবকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ

হত্যা মামলায় জাতীয় দল থেকে অপসারণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মূলত হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে।

শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান।

ব্যারিস্টার সজীব বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

এর আগে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ২২ আগস্ট আদাবর থানায় মামলা করা হয়।