সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:16 am

আনসার সদস্যদের আন্দোলনে রাজধানীতে যানজট

পরিস্থিতির মধ্যে আনসার সদস্যরা দায়িত্ব ছেড়ে দিয়ে ঢাকার রাস্তা দখলে নিয়ে আন্দোলনে নেমেছেন।আজ রোববার রাজধানীর প্রেসক্লাব, হাইকোর্ট ও সচিবালয় এলাকায় পুলিশের বেরিকেড ফেলে রাস্তা অবরোধ করেছেন তারা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সকাল ১১টার দিকে হাইকোর্ট গেটের মুখে গিয়ে দেখা যায়, আনসার সদস্যরা পুলিশি ব্যারিকেড ফেলে পুরা রাস্তা অবরোধ করে রেছেন।

এ সময় তারা অ্যাম্বুলেন্স, স্কুল-কলেজের বাস এবং সরকারি জরুরি সেবার গাড়িও চলাচল করতে দিচ্ছেন না। সকাল ৯টায় তারা প্রথম প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করেন। এরপর হাইকোর্ট মোড় ও সচিবালযয়ের মূল গেট পর্যন্ত ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেযন।

হাইকোর্ট মোড়ে রিকশাচালক ও সাধারণ পথচারীদের সঙ্গেও বাক-বিতণ্ডায় জড়াতে দেখা গেছে আনসার সদস্যদের। এ সময় ভোগান্তির শিকার পথচারীরা কথা বললেই আনসার সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদাহরণ টানছেন।
সকাল ১০টা থেকে গুলিস্তান শিশুপার্ক, মতিঝিল শাপলা চত্বর, কাকরাইল, মালিবাগ মৎস্য ভবন ও শাহবাগ মোড় পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। রোববার সপ্তাহের প্রথম অফিস দিন হওয়ায় রাস্তায় গাড়ির চাপ বেশি, এতে ট্রাফিক ব্যবস্থাপনায় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। এছাড়া চরম ভোগান্তির মধ্যে পড়েছেন পথচারীরা।