সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:20 am

মোবাইল চার্জ দিতে গিয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেরিন পারভীন (১০) নামের এক মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার আওলাই ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ঐ গ্রামের জোবায়ের ইসলামের মেয়ে ও চাটখুঁর আলিম মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।

পরিবার ও এলাকাবাসী জানায়, জিনিয়া সন্ধ্যার সময় বৈদ্যুতিক বোর্ডে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

এ সময় পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলার মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।