সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:04 am

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবনে প্রবেশ

রবিবার ১সেপ্টেম্বর থেকে বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষা, বন্য প্রাণী এবং নদী–খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় সুন্দরবন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে ইকো-ট্যুরিজমসহ বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

ইতোমধ্যে সকল প্রস্তুতি শুরু করেছেন মোংলা সুন্দরবন–সংলগ্ন বনজীবী পরিবারগুলো এবং ট্যুর অপারেটরা।

বাগেরহাট পূর্ব বন বিভাগীয় কর্মকর্তা কাকি মুহাম্মদ নূরুল করিম বলেন, সুন্দরবন শুধু জীববৈচিত্র্য নয়, মৎস্য সম্পদেরও আধার। এ জন্য আগে থেকে জেলে–বাওয়ালিরাও প্রস্তুতি নিচ্ছেন। ১ সেপ্টেম্বর থেকে জেলে ও পর্যটকদের সুন্দরবনে ঢোকার পাস (অনুমতি) দেওয়া হবে। নির্ধারিত ফরেস্ট স্টেশনগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

অনুমতিপত্রের মেয়াদ অনুযায়ী, জেলেরা সুন্দরবনে অবস্থানকারী জেলেদের তালিকা বনরক্ষীদের ক্যাম্প কর্মকর্তার কাছেও থাকবে। বনরক্ষীরা তালিকা অনুযায়ী প্রতিটি খালে টহল দিয়ে অনুমোদন পাওয়া জেলের নৌকা যাচাই করে দেখবেন।