সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:17 am

সালমানের শুটিং বন্ধ

সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে পাজরে পাওয়া ব্যথা নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছেন ৫৮ বছর বয়সি এ অভিনেতা। তাই বন্ধ রয়েছে সালমানের ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ের কাজ। এই সিনেমায় সালমানের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে রাশমিকা মান্দানাকে।

এদিকে পাজরের ব্যথা নিয়েই মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। এ অনুষ্ঠানের মঞ্চে ওঠার পরই সালমানের সিটে বসতে বেশ কষ্ট হচ্ছিল। দর্শকের নজরে পড়ে, বুকে হাত দিয়ে চেপে সিটে বসছিলেন তিনি। এ সময় টিশার্ট আর জিন্স পরেছিলেন অভিনেতা। মুহূর্তেই এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখেই উদ্বেগ প্রকাশ করছেন সালমান ভক্তরা। বর্তমানে সালমান খান বাড়িতে চিকিৎসকের নির্দেশনা মতো চিকিৎসাসেবা নিচ্ছেন।