সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 22, 2026 10:41 pm

সুন্দরবনের ভারতীয় অংশে গ্রেফতার ১১ বাংলাদেশি

জনকে গ্রেফতার করে বলে ভারতের সুন্দরবন কোস্টাল পুলিশ দাবি করেছে। তারা সবাই বাংলাদেশি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের কর্মী আছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি ভারতীয় ওই সংবাদমাধ্যম। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা সুন্দরবনের ঝিলা জঙ্গলে লুকিয়ে ছিলেন। তাদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও তিনটি শিশু রয়েছে।

গ্রেফতারদের শনিবার কলকাতার আলীপুর আদালতে তোলা হয়। তাদের মধ্যে চারজন পুরুষকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। কারা হেফাজতে পাঠানো হয়েছে চারজন নারীকে। আর তিন শিশুকে শিশু কল্যাণ কমিটির হেফাজতে পাঠানো হয়েছে।

*টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন