সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:03 am

৯০০ গোলের ক্লাবে রোনালদো

পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশেষে দেশের জার্সিতে গোল খরার সেই আক্ষেপ ফুরিয়েছেন। উয়েফা নেশনস লিগে বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে দলের জয়ে রেখেছেন বড় অবদান। ওই গোল তাকে রেকর্ডবুকের পাতায় করেছে স্মরণীয়। কেননা ক্রোয়েটদের বিপক্ষে ৩৪ মিনিটের সময় পাওয়া গোলটি ছিল সিআর সেভেনের ক্যারিয়ারের ৯০০তম গোল। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে এমন রেকর্ড গড়েছেন তিনি।

২০০২ সালে লিসবন থেকে ফুটবল ক্যারিয়ারের যাত্রা শুরু করেন রোনালদো। ২২ বছর পর ক্যারিয়ারের শেষবেলায় এসে ৯০০তম গোল করার রেকর্ডে নাম লেখালেন। যদিও সিআর সেভেন এখানেই থামতে চান না। লক্ষ্য গোলের সংখ্যা হাজারে নিয়ে যাওয়া। সেটা পূরণে নিজের সেরাটা নিংড়ে দিতে চান। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১ হাজার ২৩৬টি ম্যাচ খেলেছেন রোনালদো। যদিও শুরুর চার ম্যাচে কোনো গোল করতে পারেননি। পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলটি পান আল নাসর তারকা। ওই দিন জোড়া গোল করেছিলেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। নিজেকে গোলমেশিনে পরিণত করে বড় বড় মহারথীদেরও ছাড়িয়ে গেছেন।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশিবার জাল কাঁপিয়েছেন রোনালদো। লস বাঙ্কোসদের পক্ষে তার গোল সংখ্যা ৪৫০টি। তালিকার দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবটির হয়ে ১৪৫টি গোল করেছেন। ১৩১টি গোল করেছেন জাতীয় দলের জার্সি জড়িয়ে। জুভেন্টাসকে শিরোপা সাফল্য দিতে না পারলেও দলটির হয়ে ১০১টি গোল করেছেন। শুরুর ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে করেছেন ৫টি গোল। আর বর্তমান ক্লাব আল নাসরের হয়ে ৬৮টি গোল করেছেন রোনালদো। যেহেতু এই ক্লাবেই ক্যারিয়ারের ইতি টানবেন, তাই এখানে যে সংখ্যাটা বাড়বে সেটা বলার অপেক্ষা রাখে না।

দীর্ঘ ক্যারিয়ারে ৯০০ গোল করার অর্জনটা কম নয়। ম্যাচ শেষে সেটিই জানালেন রোনালদো, ‘৯০০ গোল অন্য যেকোনো মাইলফলকের মতো মনে হয়। কিন্তু শুধু আমি জানি এই ৯০০ গোল করতে প্রতিদিন আমাকে কতটা কঠিন পরিশ্রম করতে হয়েছে। এটা আমার ক্যারিয়ারের একটি অনন্য মাইলফলক। আমি খুবই গর্বিত। আমার বয়স সাড়ে ৩৯ বছর। এই কারণেই যখন এই রেকর্ডগুলো হয়, আমি খুব আবেগপ্রবণ হয়ে যাই।’ দেশের জার্সিতে বিশ্বকাপ জিততে না পারলেও ২০১৬ সালে রোনালদোর নেতৃত্বে ইউরোর শিরোপা জেতে পর্তুগাল। সেটিকে ক্যারিয়ারের সেরা সাফল্য হিসেবেই দেখেন তিনি। এ ব্যাপারে সিআর সেভেন বলেছেন, ‘পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান। আমি ইতিমধ্যে পর্তুগালের হয়ে দুটি ট্রফি জিতেছি। যা আমি সত্যিই চেয়েছিলাম। আমি এর দ্বারা অনুপ্রাণিত নই, এটি ভিন্ন…।’

ক্লাব ফুটবল ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ৩৩ বার শিরোপা উঁচিয়ে ধরেছেন রোনালদো। তার ওপরে আছেন কেবল একজন, লিওনেল মেসি। খুদে জাদুকর জিতেছেন ৪৫টি ট্রফি।