সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:37 am

এক হাতে চাপাতি অন্য হাতে নিহত যুবকের হাত

কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামের মসজিদের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন (৩০) পেশায় রং মিস্ত্রি ছিলেন। তিনি ওলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মহিউদ্দিন গৌরীপুর বাজার থেকে বাড়িতে যাচ্ছিল। সে তার গ্রাম ওলাপাড়া মসজিদের কাছে গেলে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা করে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মহিউদ্দিনের বিচ্ছিন্ন হাতের অংশ নিয়ে হেঁটে যাওয়া এক যুবকের ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, এক হাতে চাপাতি আরেক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ নিয়ে ঘোরাতে ঘোরাতে ওই যুবক হেঁটে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ওলানপাড়া আলম চেয়ারম্যানের বাড়ির সামনে মসজিদসংলগ্ন সড়কে দুর্বৃত্তরা মহিউদ্দিনকে কুপিয়ে তার ডান হাতের কনুইর নিচ থেকে কেটে নিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রোমেন বড়ুয়া বলেন, ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

যাযাদি/০৮ সেপ্টেম্বর ২০২৪