সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:41 am

বগুড়ায় হিরো আলমের ওপর হামলা

১২টার দিকে বগুড়ায় আদালত চত্বরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠ-বস ও বেধরক মারধর করা হয়েছে। এ ঘটনায় হিরো আলম বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি বলেন, ‘তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আমাকে কান ধরে ওঠবস করানো ও বেধরক মারধর করা হয়েছে। আমি কখনও তারেক রহমানকে নিয়ে কিছু বলিনি।’

হিরো আলম বলেন, ‘আজকে আমাকে বিএনপির লোকজন মারধর করলো। তারা বলতেছে যে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। কেউ যদি ভিডিও ফুটেজ দেখাতে পারেন আমি হিরো আলম তারেক জিয়াকে বকা দিছি, গালি দিছি… তাহলে আমি পুরো বগুড়া শহর জুতার মালা গলায় দিয়ে ঘুরবো।’

যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়ে হিরো আলম বলেন, ‘আমাকে হত্যা করার উদ্দেশে হামলা করা হয়েছে। আপনারা ফুটেজ দেখেছেন। যারা মেরেছে তাদের চেহারা দেখেছি। আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সবার বিরুদ্ধে মামলা হবে।’

বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাছেদ বলেন, ‘হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারি লোকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির লোকজনের তাকে মারধর না করে বরং খুশি হওয়ার কথা।’

তিনি বলেন, ‘বিএনপির কোন লোকজন তাকে মেরেছে, কারো নাম বলতে পারবেন তিনি? আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ এনেছেন তিনি।’