সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:33 am

একটানা বৃষ্টিতে ডুবল তাজমহল

আগ্রার তাজমহল। এমনকি এর ছাদ থেকেও চুঁইয়ে পড়ছে পানি। যদিও এই বিষয়ে ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগের (এএসআই) দাবি, অক্ষত রয়েছে মোগল-স্থাপত্য। ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের (এএসআই) আগ্রা বিভাগের এক বলিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, বৃষ্টিতে তাজমহলের মূল গম্বুজ কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ছাদ চুঁইয়ে পড়ছে পানি।

উল্লেখ্য, গত ৩ দিন ধরে একটানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা আগ্রা শহরের। শহরের একাধিক এলাকা পানিমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির জেরে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি এমনই, যে তাজমহলের ছাদ চুঁইয়েও পড়ছে পানি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, হাঁটুপানি জমেছে তাজমহল প্রাঙ্গণের বাগানেও। পানিতে ডুবে গেয়েছে তাজমহলের একটি বাগান। গোটা এলাকায় শুধু পানি আর পানি। তবে তাতেও উৎসাহী পর্যটকদের কমতি নেই। সেই দৃশ্য আবার মুঠোফোনে বন্দি করে রাখছেন কেউ কেউ।

ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের (এএসআই) আগ্রা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, বৃষ্টিতে তাজমহলের মূল গম্বুজও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ছাদ বেয়ে চুঁইয়ে পড়ছে জল। তবে তিনি জানিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই। এদিকে গত ৩ দিন ধরেই ভারী বৃষ্টিতে ভিজছে দিল্লি এবং আগ্রা। শহরের বিভিন্ন এলাকা ছাড়াও পানিমগ্ন ওই এলাকার মফস্বল, গ্রাম। কোথাও কোথাও ডুবেছে চাষজমি। পানিতে ডুবেছে জাতীয় সড়কও।