সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:33 am

স্বর্ণ খনির দখল নিয়ে গোলাগুলিতে নিহত ৩৩

নিউগিনিতে স্বর্ণ খনির দখল নেয়াকে কেন্দ্র করে উপজাতি গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
এটি পাপুয়া নিউগিনির দ্বিতীয় বৃহত্তম খনি। এই অঞ্চলের স্কুল, হাসপাতাল এবং সরকারি অফিস বন্ধ করে দেয়া হয়েছে।
পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং জানান, পোরগেরা স্বর্ণ খনিকে কেন্দ্র করে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়। খনি এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

গত আগস্ট মাস থেকে পোরগেরা সোনার খনিতে দুই পক্ষের দ্বন্দ্ব শুরু হয়। এলাকাটি আগে থেকেই পিয়ান্দে গোষ্ঠীর দখলে ছিল। কিন্তু গত আগস্টে পিয়ান্দের মালিকানাধীন জমিতে সাকার উপজাতিদের বসতি গড়ে তোলার পর থেকেই দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর দুই গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। কিন্তু শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় গোলাগুলির ঘটনা ঘটে।