সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 3:11 pm

আইসিসির নতুন সংগীতে নেই বাংলাদেশ

৮টায় নতুন সংগীত প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৩ মিনিট ১ সেকেন্ডের সেই মিউজিকের বেশির ভাগ অংশজুড়ে ছিল ভারত। মিউজিকে জিম্বাবুয়েকে দেখালেও ছিল না আইসিসির পূর্ণ সদস্য দল বাংলাদেশ।

আইসিসি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে সংগীতের ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছে- ‘এটি একটি অনন্য গান, যেটা ক্রিকেটের আওয়াজ প্রকাশ করে। আইসিসির নতুন গানটি আপনারা শুনুন। গানে সুর দিয়েছেন গ্র্যামি পুরস্কার জয়ী লোর্ন বাফে।’

১৮১ সেকেন্ডের ভিডিওতে ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেটারদের দেখা গেছে। দেখানো হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আইসিসি ইভেন্ট ও দর্শকদের উন্মাদনা।

ভিডিওতে কমপক্ষে ২১ বার ছিল ভারতের উপস্থিতি। ছিল শচীন টেন্ডুলকার, রোহিত শর্মাসহ ভারতীয় ভক্ত-সমর্থকদের ছবি। কিন্তু দেখানো হয়নি বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের।


যুগান্তর/১৭ সেপ্টেম্বর ২০২৪