সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:46 am

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ের.সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় টেস্ট ফরম্যাটে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। যদিও সম্প্রতি সেই পরিসংখ্যান বদলানোর চেষ্টায় রয়েছে নাজমুল শান্তর দল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর এবার ভারত চ্যালেঞ্জ নিয়ে মুখিয়ে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।