সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:35 am

সীমান্তে বিএসএফ জওয়ান আটক

অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি। বিজিবি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি।

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন। এসময় তাকে আটক করা হয়। বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে।