সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:01 am

বৃষ্টিতে নাকাল নগরবাসী

সকাল থেকেই থেমে থেমে ঢাকায় ঝরছে আশ্বিনের বৃষ্টি, কখনো মুষলধারে কখনো ঝিরিঝিরি। সকালে কর্মজীবী মানুষ রাস্তায় নামলে ভোগান্তির শিকার হন। সড়ক ও অলিগলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। যানজট-জলজটে ঢাকার বিভিন্ন পথে ভোগান্তিতে পড়েছে মানুষ।

রাজধানীর ধানমন্ডি, মহাখালী, সাতরাস্তা, মালিবাগ, গুলশানসহ বিভিন্ন এলাকার মানুষকে অফিসে যাওয়ার পথে ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। জলাবদ্ধতা ও যানজটের সুযোগে রিকশা, সিএনজিওয়ালারা বেশি ভাড়া নিচ্ছেন। সকাল থেকে বৃষ্টি হওয়ায় রিকশা-বাসে উঠতে সমস্যা হচ্ছে। যানবাহন ভোগান্তি নিয়ে অনেকেই অফিসে এসেছে। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা

এদিকে আবহাওয়া অফিস থেকে জানা গেছে, শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে আপাতত কয়েকদিন ভ্যাপসা গরম থাকবে না। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে আরও অন্তত কয়েক দিন ভারী বৃষ্টি থাকবে। বর্ষাকাল হওয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সারা দেশেই।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বৃষ্টি সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে কুমারখালি ১০৪ মিলিমিটার, রাজশাহী ১০১ মিলিমিটার ও ঢাকায় ৪৪ মিলিমিটার। আজ ভোর ৬টা পর্যন্ত এসব বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে।