-
Facebook
-
Twitter
-
Linkedin
বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
ভেন্যু কানপুরে শনিবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দিন সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিট দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে প্রথম দিনেও বৃষ্টির কারণে মাত্র ৩৫ ওভার খেলা হতে পেরেছে। টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৭।
গতকালও টেস্টের প্রথম দিন দিনভর বৃষ্টির বাগড়া ছিল। টস বিলম্বে হওয়ার পর খেলা শুরু হলেও প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। যেখানে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ৯ ওভার খেলা হওয়ার পরই আলোর স্বল্পতা এবং পরে বৃষ্টি নামায় খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরে বৃষ্টি না থামায় ও আলো কমে আসায় প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়ার।
গ্রিন পার্ক স্টেডিয়ামে চারে নামা মুমিনুল হক ৮১ বলে ৭ চারের সাহায্যে করেন ৪০ রান। আরেক পাশে ৬ রানে অপরাজিত মুশফিক। দুইজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৭ রান।