সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 7:28 pm

ইমন-সারিকার প্রত্যাশা

একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের ভিন্ন লুক প্রকাশ পেয়েছে। এরই মধ্যে ‘মায়া’ ফিল্মটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহও তৈরি হয়েছে।

ওয়েব ফিল্মটি নিয়ে ইমন বলেন, ‘মায়া মূলত সমসাময়িক গল্পের ফিল্ম। দুজন মানুষের একের প্রতি অন্যের মায়ার গল্প। দাম্পত্য জীবনে মানুষের নানান টানাপড়েন থাকে। কিন্তু তারপরও কী অদ্ভুত মায়ায় মানুষ দুজন দুজনকে ভালোবেসে মায়ার বাঁধনে থেকে যায়, কাটিয়ে দেয় সারাটা জীবন। আছে আরও অনেক কিছু, যা আপাতত প্রকাশ করতে পারছি না। মায়া নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ সারিকা বলেন, ‘এ ধরনের গল্পে দর্শক সহজেই নিজেদের সম্পৃক্ত করতে পারবেন, কারণ এটা আমার আমাদের আশপাশের মানুষের জীবনেরই গল্প। যে কারণে অনেক কষ্ট করে আমরা কাজটি শতভাগ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ ২০১৭ সালে একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন ইমন ও সারিকা।