সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 12:16 pm

কালিহাতীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

 টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের উপজেলার শোলাকুড়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঘাগড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৩) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মহিষ বায়ান গ্রামের মৃত আঃ ওয়াজেদের ছেলে জিয়াউল (৩৫)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মোহাম্মদ নান্নু খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের শোলাকুড়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । এতে বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি নিহত হন। পরে স্থানীয় লোকজন, কালিহাতী ফায়ার সার্ভিস এবং এলেঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে আহত আরও ১২-১৫ জনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়। এ ঘটনায় হাসপাতাল নেওয়ার পথে আরও দুই জন মারা যান।

এদিকে এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল।তবে, সকালে যান চলাচল স্বাভাবিক হয়েছে।