সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:07 am

এক ইলিশের দাম ৬ হাজার ৮৪০ টাকা

একটি ইলিশ মাছ পটুয়াখালীর কুয়াকাটায় ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়েছে । ইলিশটি মঙ্গলবার সকালে আলমাস নামে এক জেলের জালে ধরা পড়ে । পরে স্থানীয় মাছ বাজারের মনি ফিস আড়তে এটি বিক্রির জন্য নিয়ে যান তিনি। সেখানে নিলামে ওঠানো হলে মো. হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশটি কেনেন। এ সময় মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জেলে আলমাস বলেন, ‘সাগরে এখন আর আগের মতো মাছ নেই। বরাবরের মতো হাইর নামক স্থানে জাল ফেললে ইলিশটি ধরা পড়ে। বড় মাছের দাম কিছুটা বেশি। বড় সাইজের মাছ পেলে বিক্রি করে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকা যায়। ‘মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি বলেন, ‘এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে ১ লাখ ১৫ হাজার টাকা দরে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের মাছটি ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি আসলেই ভালো খবর। এ সাইজের ইলিশ মূলত গভীর সমুদ্রের থাকে। সমুদ্রে চর পড়ে যাওয়ায় আজকাল এত বড় মাছ খুব একটা ধরা পড়ে না।