সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 8:13 pm

আফগানিস্তান তৈরি করল পাবলিক বাস

করেছে। নিজস্ব এই বাস তৈরির ঘোষণা দিয়েছেন দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। গতকাল বৃহস্পতিবার (১৮ অক্টোবর) এক্স হ্যান্ডেলে তিনি এই ঘোষণা দেন। খবর এআরআই নিউজের।

কাবুল ভিত্তিক গণমাধ্যমটি বলছে, পাবলিক বাসের ছবি পোস্ট করে জাবিহুল্লাহ বলেছেন, আফগানিস্তানের নগর পরিবহণ পরিষেবাগুলোতে ব্যবহারের জন্য নতুন বাস তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ। দেশীয় উৎপাদনশিল্পে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই অর্জন উদযাপনের জন্য শীঘ্রই উদ্বোধনী অনুষ্ঠান হবে।
জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, আফগানিস্তান আল্লাহর রহমতে আত্মনির্ভরশীলতা ও উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।