-
Facebook
-
Twitter
-
Linkedin
মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান
সমালোচনা করার অভিযোগে করা মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজন। রোববার (২০ অক্টোবর) এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে দীর্ঘদিন এ মামলার কোনও সাক্ষী না আসায়। এ জন্য আসামিপক্ষে ফৌজদারী কার্যবিধির ২৪৭ ধারায় মামলাটি নিষ্পত্তির আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তাদের মামলা থেকে খালাস দেন। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খালাস দেওয়া হয়েছে। তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য জানান।
জানা যায়, ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।