সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

September 29, 2026 5:21 pm

গবেষণার ক্ষেত্রও হতে পারে জুলাই স্মৃতি জাদুঘর: উপদেষ্টা নাহিদ

ইসলাম বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘরের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন হবে। শুধু স্মৃতি ধারণ নয়, গবেষণার কেন্দ্র হিসাবেও এটি ব্যবহৃত হবে বলেও জানান তিনি।

শনিবার (২ নভেম্বর) সকালে গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

উপদেষ্টা নাহিদ বলেন, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ১৯ সদস্যের এ কমিটির প্রধান হিসেবে কাজ করবেন লেখক ও গবেষক এবাদুর রহমান। পরবর্তীতে ছাত্র প্রতিনিধি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ জাদুঘরের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন হবে।

তিনি বলেন, বিগত ১৬ বছরে পতিত আওয়ামী লীগ সরকারের অন্যায়, অবিচারের স্মৃতি এই জাদুঘরে সংরক্ষণ করা হবে, পাশাপাশি জুলাই-আগস্ট আন্দোলনের সারাদেশের স্মৃতি গণভবন জুলাই স্মৃতি জাদুঘরে রক্ষিত থাকবে।