সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:08 am

পেট থেকে ৮ স্বর্ণের বার উদ্ধার

নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের জনৈক খলিলুর রহমানের ছেলে।

লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে লবণচরাধীন সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আব্দুল আওয়ালকে আটক করা হয়।

তিনি বলেন, প্রথমে থানায় নিয়ে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করে তার পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। পরে থানায় নেওয়ার পর তিনি বিশেষ পদ্ধতিতে পরপর ৮টি স্বর্ণের বার বের করে দেন।